গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের একটি সাদা রঙ্গের সিংহের মৃত্যু হয়েছে জানিয়েছেন শুক্রবার বিকেলে পার্কে কর্মরত কর্তৃপক্ষ।পার্কের পরিচালক মোঃ জাহিদুল কবির জানান, শুক্রবার (২৪ সেপ্টেম্বর )বিকেল চারটার দিকে পাঁচটি সিংহের মধ্যে একটি সিংহ সাফারি পার্কের বেষ্টনীর ভিতরে খাবার খেতে আসেনি তাই তাদের সন্দেহ হয় সিংহটি কোথায়। পরে দেখতে পায় পার্কের বেষ্টনীর পাশে সিংহটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । পার্কে কর্মরত চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে সিংহটির মৃত্যু নিশ্চিত করে। তবে ৮/৯ বছর বয়সে মারা যাওয়া সিংহটির মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। সাফারি পার্কে ১৩টি সিংহের মধ্যে দুটি সাদা সিংহ ছিল। এর মধ্যে এই সিংহটির মৃত্যুর পর এখন মাত্র একটি সাদা সিংহ রয়েছে। সাফারি পার্কে কর্মরত ভেটেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাঈন জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। তবে সিংহটি তুলনামূলকভাবে একটু বেশি মোটা ছিল; তাই হিডস্টোক করে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তিনি জানান, সিংহটি মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের জন্য ঢাকা সেন্টাল ডিজিস ইনভেস্টিগেশন ল্যাবে পাঠানো হবে।